About Us
- Pages
- About Us
RAINBOW GROUP OF ECUCATIONAL AND CHARITABLE TRUST পরিচালিত রেইনবো মডার্ন স্কুল(উঃ মাঃ) এলাকার অগণিত শিক্ষানুরাগী মানুষের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষা নিয়ে ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়ের সুপরামর্শে এবং ঊনার দ্বারা শুভ উদ্বোধনের মধ্যদিয়ে এই বাংলা মাধ্যম আবাসিক স্কুলটির পথ চলা শুরু হয়। আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী মানুষের শুভাকাঙ্ক্ষা ও আশীর্বাদে পুষ্ট হয়ে প্রথম বছরেই এই আবাসিক স্কুলটি তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৩০২ জন আবাসিক ছাত্র- ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।আগামী শিক্ষাবর্ষ তথা ২০২৬ সালের জন্য এই প্রতিষ্ঠানের আসন সংখ্যা বাড়িয়ে ৪০০ করা হয়েছে এবং এর মধ্যে ৪০ টি আসন একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) ছাত্রীদের জন্য সংরক্ষিত।আমি বিশেষ ভাবে লক্ষ্য করেছিলাম যে বর্তমানে বহু মেধাবী ছাত্র-ছাত্রীর সম্ভাবনাময় কেরিয়ারের অপমৃত্যু হচ্ছে সঠিক পথনির্দেশিকা ও পর্যবেক্ষণের অভাবে, এছাড়াও রয়েছে শিশুদের মোবাইল এডিকশনের মতো ব্যাধি যা একটি শিশুকে ধীরে ধীরে আফিঙের নেশার মতো গ্রাস করে ফেলে, যার ফলে ওনেক মেধা বিকশিত হওয়ার আগেই হারিয়ে যায়। তার পড়েও সবচেয়ে বড় বিষয় ছিল আমাদের রায়গঞ্জ শহরের কাছাকাছি সর্ব ধর্মের ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য কোন উন্নত মানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না । এই সব কারণ ও অভাব পূরণের উদ্দেশ্যেই ২০২৪ সালে এই RAINBOW GROUP এর জন্ম। যে GROUP এর মূল উদ্দেশ্যই হলো আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর প্রয়োজনীয় জ্ঞান , দক্ষতা , সৃজনশীলতা , মর্যাদা, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ ও বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও বিকশিত জীবন প্রদান করা। যাতে শিক্ষার্থীরা নৈতিক, মানবিক, সামাজিক, পেশাদার এবং ব্যাক্তিগত সাফল্যে দেশ ও সমাজের উন্নতিসাধন করতে পারে।আর রেইনবো মডার্ন স্কুল (উঃ মাঃ) হল RAINBOW GROUP এর একটি ক্ষুদ্রতম প্রয়াস মাত্র। বর্তমান সমাজ ও চাহিদার সাথে সাযুজ্য রেখে RAINBOW GROUP আগামী দিনে সারা বাংলায় একাধিক ক্যাম্পাস সহ মেধাবী ও মধ্যমমানের ছাত্রছাত্রীদের সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা NEET – এ উচ্চমানের প্রস্তুতির জন্য সেরা প্রতিষ্ঠান গড়ে তূলতে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের ভাবনা ছিল অন্যান্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের যে সব ঘাটতি সাধারণত আমরা দেখে এসেছি তা যেন আমাদের প্রতিষ্ঠানে না থাকে। এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য আমরা মূলত বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে চেয়েছি , যেমন- ছাত্র-ছাত্রীরা যেন পুষ্টিকর আহারের মধ্যদিয়ে সু স্বাস্থের অধিকারী হয়ে উঠে। সর্বোপরি শিক্ষক শিক্ষিকা যেন পর্যাপ্ত, অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়। সাথে ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় অবিভাবকত্ব দিতে পারে। আমরা কতটা করতে পেরেছি তার উত্তর দেবে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা ও শ্রদ্ধেয় অবিভাবক/অবিভাবিকাগন ।আমাদের অতি অল্প সময়ের মধ্যে অর্জিত সাফল্য উত্তর দিনাজপুর সহ আশে পাশের কয়েকটি জেলার মেধাবী ছাত্রছাত্রীদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠেছে এই রেইনবো মডার্ন স্কুল (উঃ মাঃ)
অবশেষে কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে,কৃতজ্ঞতা জানাই RABINDRA NAJRUL SMRITI TEACHERS TRAINING COLLEGE এর সমস্ত ট্রাষ্টিগণকে , কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর শ্রী আবীর চন্দ্র দে মহাশয়কে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের সম্পাদিকা শ্রীমতী রাবেয়া খাতুন মহাশয়া ও প্রিন্সিপাল জনাব ওয়াজেদুল হক মহাশয়কে । এছাড়া এই প্রতিষ্ঠানের TEACHER- IN- CHARGE জনাব মুক্তার আলী মহাশয় ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগ্ণ কে জানাই আন্তরিক ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রম ও কর্ম সাধনা ছাড়া হয়তো এই প্রতিষ্ঠান এত কম সময়ে এতটা সফলতা পেত না । অবশেষে মহান ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করি যেন আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের আলো আকাশের সাতরঙা রেইনবোর মতই সর্বত্র ছড়িয়ে পরে, এবং এই প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভাদ্বারা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।
সভাপতি
ডঃ হামিদুর রহমান
রেইনবো মডার্ন স্কুল (উঃ মাঃ)